ইরানে হামলায় তেলের দাম আবারও বাড়ল

Untitled design - 2026-07-09T114055.675

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। রয়টার্স জানিয়েছে, একদিনে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮.৮০ ডলারে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৭৮ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮.৮০ ডলারে পৌঁছেছে। একই সময়ে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭৪ সেন্ট বা ১.০১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৪.২৬ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে, বুধবার বাজার বন্ধ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনী ইরানের ওপর নতুন হামলা চালালে ব্রেন্ট এবং ডব্লিউটিআই উভয় অপরিশোধিত তেলের দাম এক ডলারের বেশি বেড়ে যায়। এর আগে, দিনের লেনদেন শেষে উভয় সূচকই দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বন্ধ হয়েছিল। জ্বালানির মূল্যের এই অস্থির পরিস্থিতি মার্কিন শেয়ার বাজারকেও প্রভাবিত করেছে। মার্কিন সরকারি বন্ড এবং ‘ট্রেজারি ফিউচারস’ সূচকের দামও কমে গেছে।

Description of image