হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৬ জন

Untitled design (54)

গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে, ১৫ মার্চ থেকে সারাদেশে হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে এবং ৯৩ জনের হাম শনাক্ত হয়েছে। মোট মৃতের সংখ্যা ৭৪১ জনে দাঁড়িয়েছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে, হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় ১,১০৬ জন শিশু নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

Description of image