রাজধানীতে হানিট্র্যাপ ব্ল্যাকমেইলের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

Untitled design (80)

ঢাকা মেট্রোপলিটন ডিটেকটিভ পুলিশ (ডিবি) রাজধানীতে হানিট্র্যাপ বা লাভ ট্র্যাপ ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ওয়াকি-টকি, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ডিবির সাইবার ও স্পেশাল ক্রাইম সাউথ ডিভিশন আজ সোমবার (৬ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
ডিবি পুলিশ জানায়, চক্রটি প্রথমে এক নারী সদস্যের মাধ্যমে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। পরে তারা কৌশলে তাকে খিলগাঁওয়ের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে মারধর করে এবং একটি আপত্তিকর ভিডিও রেকর্ড করে। এরপর তারা তার সব গুরুত্বপূর্ণ কাগজপত্র ও এটিএম কার্ড নিয়ে নেয়, ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিকাশ-উপায়ের মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করে।
এই ঘটনায় গত ২২ জুন একটি মামলা দায়ের হলে ডিবির সাইবার ও স্পেশাল ক্রাইম সাউথ ডিভিশন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিভিন্ন থানায় এই গ্যাংটির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Description of image