তেহরানে খামেনেইয়ের প্রথম জানাজা অনুষ্ঠিত

Untitled design (29)

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে খামেনেই এবং তাঁর নিহত চার আত্মীয়ের জানাজা অনুষ্ঠিত হয়। আয়াতুল্লাহ জাফর সোবহানি নামাজে ইমামতি করেন।
আজ ভোর থেকেই লক্ষ লক্ষ ইরানি খামেনেইকে শ্রদ্ধা জানাতে গ্র্যান্ড মসজিদে সমবেত হন। সকাল ৭টায় মরদেহ বহনকারী কফিনগুলো মসজিদের প্রাঙ্গণে নামানো হয়। সেই সময়, তাঁদের প্রিয় নেতার স্মরণে সবাই কান্নায় ভেঙে পড়েন। জানাজায় উপস্থিত অধিকাংশ মানুষ যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্র ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
এছাড়াও, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান, স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেন মোহসেনি আজেই জানাজায় উপস্থিত ছিলেন।
মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় নিহত হওয়ার চার মাস পর গতকাল শনিবার আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের জানাজা শুরু হয়েছে। সাত দিনব্যাপী এই অনুষ্ঠানে অন্তত ১০০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
ধারণা করা হচ্ছে, পুরো অনুষ্ঠানে ২ কোটি মানুষ যোগ দেবেন। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফ শহরে জানাজা সম্পন্ন হওয়ার পর, প্রয়াত এই ইরানি নেতাকে আগামী ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে।

Description of image