হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

Untitled design (84)

গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে, ১৫ মার্চ থেকে হামের উপসর্গে ৬২৬ জনের মৃত্যু হয়েছে এবং ৯৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৯।
আজ বুধবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় ৯৫১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এবং ১৬৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লক্ষ ২ হাজার ২৮ এবং ১২ হাজার ১৩২ জনকে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এই সাড়ে তিন মাসে হামের উপসর্গ নিয়ে ৮৫ হাজার ৫০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮১ হাজার ৮৮২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

Description of image