শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

Untitled design (62)

উত্তর আমেরিকার দেশ মেক্সিকো একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.০। জানা গেছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল এল প্রোগ্রেসোর দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
টিআরটি ওয়ার্ল্ড সংবাদমাধ্যমের মতে, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে যে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল এল প্রোগ্রেসোর প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, গতকাল মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় দুপুর ১:৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগরে ভূমিকম্পটি ঘটে। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন অংশে ভূমিকম্পের সংখ্যা বেড়েছে। সম্প্রতি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে এবং এর মাত্র ৩৯ সেকেন্ড পরেই ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এই ধরনের ঘটনাকে ‘ডাবলেট’ বলা হয়।
ডাবলেট বলতে বোঝায় প্রায় একই মাত্রার দুটি ভূমিকম্পের কাছাকাছি সময়ে সংঘটিত হওয়া, যা ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে। ইউএসজিএস (USGS) জানিয়েছে যে, ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বজুড়ে ৪.৫ বা তার বেশি মাত্রার ৯৩টি ভূমিকম্প সংঘটিত হয়েছে। এটি বিশ্বব্যাপী ভূকম্পনজনিত কার্যকলাপ বৃদ্ধির ইঙ্গিত দেয়। একই সময়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার রেডউড ভ্যালির কাছে ৫.৬ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পও অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মেন্ডোসিনো কাউন্টিতে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ৫ মাইল নিচে আঘাত হানে।

Description of image