ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা

Untitled design (8)

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার সন্দেহে স্ত্রী জাহাঙ্গীর আলম জনি (৬২) নামের এক ব্যক্তিকে হত্যা করেছেন। আজ সোমবার (২৯ জুন) বিকেলে ফতুল্লার দেলপাড়া মির্জা বাড়ি এলাকা থেকে নিহতের স্ত্রী ফারজানা আক্তার মুন্নির (৪২) ঘর থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, ফারজানা তার আগের স্বামী ও তিন সন্তানকে ছেড়ে জনিকে বিয়ে করেন। বিয়ের পর ফারজানার বাড়ি থেকে জনি রাজধানীর সোনারগাঁও হোটেলে কাজ করতেন। সম্প্রতি হোটেলের এক মেয়ের সঙ্গে জনির পরকীয়ার কথা ফারজানা জানতে পারেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়।
গতকাল রবিবার রাতেও তাদের ঝগড়া হয়। এরপর ফারজানা ঘুমন্ত অবস্থায় স্বামী জনির গলা কেটে দেন। সকালে পালিয়ে গেলে স্থানীয়রা ফারজানাকে ধরে থানায় খবর দেন। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, ফারজানাকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

Description of image