একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৪ জন – স্বাস্থ্য অধিদপ্তর

Untitled design (7)

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক ডেঙ্গু প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যে ৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন উত্তর সিটি কর্পোরেশন এলাকার, ১ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৮-তে পৌঁছেছে।

Description of image