স্বাস্থ্য প্রতিমন্ত্রী: জেলা পর্যায়ে কিডনি ও ক্যান্সারের চিকিৎসা নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে সরকার

Untitled design - 2026-06-24T161931.974

দেশে কিডনি ও ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। তাদের দুর্ভোগ কমাতে সরকার প্রতিটি জেলা পর্যায়ে কিডনি ও ক্যান্সারের চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নিচ্ছে, বলেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. এম এ মুহিত। আব বুধবার (২৪ জুন) রাজধানীর চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা আইপিএএস আয়োজিত যৌন ও প্রজনন স্বাস্থ্য প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এই সরকার ক্ষমতায় এসে স্বাস্থ্য খাতকে এক নাজুক অবস্থায় পেয়েছে। এটিকে পুনর্গঠন করতে সরকার ইতিহাসে বৃহত্তম বাজেট নিয়েছে। সরকার শীঘ্রই এক লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার ধাত্রী এবং ৫ হাজার চিকিৎসক নিয়োগ করবে। বিশেষায়িত চিকিৎসা ও গবেষণার জন্য ২টি নারী স্বাস্থ্য ইনস্টিটিউট স্থাপন করা হবে। এ সময় তিনি আরও বলেন, পাঁচ বছর মেয়াদী ‘ঢাকায় এসআরএইচআর’ প্রকল্পের অধীনে ৬ লাখ ৫৫ হাজার ৮৪৩ জন নাগরিক যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সেবা পেয়েছেন।

Description of image