বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে যোগ দিলেন প্রধানমন্ত্রী

Untitled design - 2026-06-24T115752.945

চীন সফরের তৃতীয় দিনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় দুপুর ১২টায় তিনি ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।
চীনের দালিয়ানে ১৭তম বার্ষিকী সামার দাভোস ফোরামের কর্মসূচি শেষ করে বাংলাদেশের সরকারপ্রধান বুলেট ট্রেনে করে বেইজিং যাবেন। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী তিন দিনে চীনে বিভিন্ন স্তরের মন্ত্রী এবং বহুজাতিক কোম্পানির প্রধানদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। চলতি সফরে তিনি চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গেও পৃথক বৈঠক করবেন।
আসন্ন বৈঠকে বিভিন্ন খাতে অন্তত ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, তিস্তা ও পদ্মা ব্যারেজ নির্মাণে চীনের অর্থায়ন ও সহযোগিতা আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ নিয়েও আলোচনা হতে পারে। তবে, এই সফরকালে চীন থেকে ৪০ মিলিয়ন মার্কিন ডলারে ২৪টি যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

Description of image