“একটি অসমাপ্ত গল্পের হয়তো শেষ অধ্যায় এইবার”

Untitled design - 2026-06-22T163158.711

বাংলাদেশের প্রথম সারির পত্রিকা গুলোর এক বিপদ, বিশ্বকাপে এ দেশের সমর্থকগোষ্ঠীর কথা মাথায় রেখে নিউজ ছাপাতে হয়, তাই এই লেখা ছাপা হবে কিনা সে বিষয়ে লেখকের যথেষ্ট সন্দেহ আছে। সব কিছুর পরও এই লেখা না লিখেলে এক সময় মনে হতে পারে আগে যদি কেউ বলতো? ফুটবল দুনিয়ায় এমন কিছু দল আছে, যারা, যেমন ছাগল (GOAT) উপাধি পাওয়া একটিমাত্র খেলোয়াড়কে ঘিরে স্বপ্ন দেখেনা, বরং পুরো দেশের ফুটবল সংস্কৃতি আর সৌন্দর্যের ইতিহাস যাদের নামের সাথে থাকে জড়িয়ে। ১৯৭০ এর দশকে এই দেশ থেকেই জন্ম নিয়েছিল ফুটবল নিয়ে এক বৈপ্লবিক ধারণার। সেই দর্শন, বিশ্বের ফুটবলকে অনেকটাই বদলে দিয়েছিল। ইউরোপের বড় বড় দল গুলোর ট্যাকটিক্যাল ভিত্তি খুঁজলে এই একটি দেশেই গিয়ে থামতে হয়। তিনবার ফাইনালে উঠেছে এই দল। প্রতিবারই স্বপ্ন দরজায় কড়া নেড়েছে, প্রতিবারই হতাশাই ছিল প্রাপ্তি। মহাকাব্যিক ছিলো সব গুলো ম্যাচ, ছিলো না কেবল সেই একটি রাত, যেদিন আকাশের সব আলো শুধু তাদের জন্য জ্বলবে।

Description of image

ধারাবাহিকতা যাদের DNA তে আছে ,গত কয়েক বছরে এই দলটি যা করেছে, তা একটু আবার মনে করিয়ে দিতে চাই, বড় টুর্নামেন্টের শেষ ধাপে ওঠা ওদের এখন অভ্যাস।  ইউরোপিয়ান বাছাইপর্বে তারা আট ম্যাচে ছয় জয় ও দুই ড্র নিয়ে অপরাজিত থেকে সরাসরি কোয়ালিফাই করেছে। ২৭ গোল দিয়ে মাত্র ৪ গোল হজম করেছে। ১৯৯৪ সালের পর থেকে যত বিশ্বকাপে এই দল অংশ নিয়েছে, একবারও গ্রুপ পর্ব থেকে বাদ পড়েনি। প্রায় তিন দশকের এই ধারাবাহিকতা পৃথিবীর খুব কম দলেরই আছে। ২০১০ সালের ফাইনালে হারের পর থেকে আজ পর্যন্ত এই দল বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ অপরাজিত, ৯ জয় আর ৫ ড্র। এটি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো দলের সবচেয়ে দীর্ঘ অপরাজিত ধারা। আর্জেন্টিনা , ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, কেউই এই রেকর্ড ধরতে পারেনি। যে দল বিশ্বকাপে গত ১৬ বছরে কোনো ম্যাচ হারেনি, তাকে ফেভারিট না বলতে হলে বিশেষ বিশেষ রঙের জার্সি পড়া দলের সমর্থক হতে হবে, একজন স্বাভাবিক রেশনাল ফুটবল দর্শকের পক্ষে এতটা অন্ধ হওয়া সম্ভব না।

এই বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা ড্র করেছিল। হতাশার ছিল, কিন্তু একই সঙ্গে শেখারও ছিল। অনেক চ্যাম্পিয়ন দলই টুর্নামেন্টের শুরুতে এমন ধাক্কা খেয়ে পরে নিজেদের আরও সংগঠিত  করে ফিরে এসেছে। এই দলের ক্ষেত্রেও, সেই ড্র হয়তো ছিলো  ‘ওয়েক আপ কল’। আর এর পর  তারা ঠিক সেটাই করে দেখিয়েছে,  এটাকে, চ্যাম্পিয়ন হওয়ার টুর্নামেন্ট ট্র্যাজেক্টরি বললে মনে হয় খুব বেশী বাড়িয়ে বলা হবে না। বিশেষ বিশেষ দলের সমর্থকেরা এই মন্তব্য দেখার পরে, তাদেরকে আমাকে বলতে হবে, রাগ করলা ? হা হা হা…. এইবার , ফিফার অফিসিয়াল ব্রেকেট অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এই দলের নকআউট পথটি অনেকটা এরকম হতে পারে: রাউন্ড অফ ৩২ তে অপেক্ষাকৃত শক্তদল, রাউন্ড অফ ১৬ তে সম্ভবত অপেক্ষাকৃত দুর্বল দল, কোয়ার্টার ফাইনালে আসল পরীক্ষা এইখানেই এদের স্বপ্ন ভঙ্গ হলে লেখক অবাক বা মন খারাপ করবে না, আর সেমিফাইনালে ও  ঠিক একই বা আরেক ধাপ কঠিন দলের মোকাবেলা করবে, তবে আগের ম্যাচের জয় এদের কনফিডেন্স বাড়িয়ে দিবে নির্ঘাত। তবে এই পথটি মোটেই সহজ নয়। তবে যে দল বিশ্বকাপে ১৪ ম্যাচ হারেনি, তার জন্য এ কাজ অসম্ভব বলতে হলে…. ওই বিশেষ বিশেষ রঙের জার্সি পড়তে হবে , হা হা হা।

এইবারের বিশ্বকাপ তারা ডিজার্ভ করে, পৃথিবীতে অনেকেই এদের খেলার প্রেমে পড়েছে, কৌশল শিখেছে, আইডেন্টিটি কপি করেছে, কিন্তু সোনার সেই ট্রফি এখনো তাদের হাতে ওঠেনি। বলতে বলতে তো সবই বলে দিলাম তবে আকাশী বা হলদু জার্সি পড়াদের মধ্যে বুদ্ধিমানরা ইতিমধ্যেই বুজে গেছেন তারা ফাইনাল কাদের সাথে খেলবে, যদিও বিশিষ্ট জার্মান  এক গণক ভাইও একই সুরে সুর মিলিয়েছে  এবং এই দলটি  চ্যাম্পিয়ন হবে বলে ভবিষৎবাণীও ইতিমধ্যেই করে ফেলেছে। যদিও লেখকের মনে হচ্ছে, ফ্রান্স বা স্পেন এইবার বিশ্বকাপ জিতবে কিন্তু এই দল কে বাদ দিবো কেমনে?

Yes… we are talking about the team….  NETHERLANDS,

 

                                                                                                                                                                                                                                         Writer
Mohammed Tarek Uzzaman