বৃষ্টি হলেই শ্রেণিকক্ষ ও অফিসে পানি জমে যায়

Untitled design (78)

বৃষ্টি হলে রাস্তা থেকে পানি স্কুলের মাঠ পেরিয়ে পুরোনো ভবনটির নিচতলার শ্রেণিকক্ষ ও অফিসে ঢুকে পড়ে। ফলে নিচতলার কার্যক্রম বন্ধ হয়ে যায়। শিক্ষকরা জানান, বৃষ্টি হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পানি স্কুলের মাঠের ওপর দিয়ে বয়ে পুরোনো ভবনটির নিচতলার শ্রেণিকক্ষ ও অফিসে ঢুকে পড়ে। পৌর কর্তৃপক্ষ রাস্তার মাঝখানে ড্রেন তৈরি করলেও সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে বৃষ্টির পানি সহজেই স্কুলে ঢুকে যায়।
ফলে স্কুলের আঙিনায় ও তার চারপাশের জমিতে বৃষ্টির পানি জমে থাকে। স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মতিন বলেন, পুরো বর্ষা মৌসুম জুড়েই এই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
শিক্ষকেরা বলছেন, স্কুল এলাকায় জল জমে থাকায় শ্রেণিকক্ষে চলাচল ব্যাহত হচ্ছে এবং স্বাভাবিক শিক্ষাদান কার্যক্রম পরিচালনায় নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সময় ধরে জল জমে থাকায় স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশগত সমস্যাও বাড়ছে। স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

Description of image