গুলিবিদ্ধ হয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইলা’ পলাশের মৃত্যু

Untitled design (50)

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে কাইলা পলাশ। হাতিরঝিল থানা জানিয়েছে, গতকাল শুক্রবার (১৯ জুন) ভোররাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ১২ জুন বাংলাদেশ টেলিভিশন ভবনের বিপরীতে নিজের বাড়ির কাছে এক দুষ্কৃতকারীর গুলিতে পলাশ আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই ঘটনায় পলাশের স্ত্রী হত্যাচেষ্টার একটি মামলা দায়ের করেছেন। মামলায় বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা ইতোমধ্যে ইমাম হোসেন ও ফেরদৌস নামে দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Description of image