কাঁঠাল সংগ্রহ করতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

Untitled design (45)

কুড়িগ্রামের উলিপুরে গাছ থেকে কাঁঠাল সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬০ বছর বয়সী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি আজ রবিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামে ঘটে। মৃত কায়সার আলী হাতিয়া ইউনিয়নের চিরখওয়ারপার গ্রামের তমিজউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন মৌসুমী কাঁঠাল ব্যবসায়ী।
মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌসুমী কাঁঠাল ব্যবসায়ী কায়সার আলী সকালে কাঁঠাল সংগ্রহ করতে মধুপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে গিয়েছিলেন। এক পর্যায়ে কাঁঠাল সংগ্রহ করার সময় ভুলবশত হাতের কাস্তে দিয়ে একটি চলন্ত বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। ফলে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Description of image