ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

Untitled design (33)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কিশোরীর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৩ জুন) সন্ধ্যায় পরিবারের সদস্যরা ওই কিশোরীকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এর আগে গত ১০ জুন আশুগঞ্জ উপজেলা শহরের কলাবাগান এলাকায় এই ঘটনাটি ঘটেছিল। ধর্ষিত কিশোরীর বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খাওজি গ্রামে। পরিবারটি পেশাগত কারণে আশুগঞ্জের কলাবাগান এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকে।
কিশোরীর পরিবার জানায়, ১০ জুন রাত ৮টার দিকে তার মা তাকে একটি দোকান থেকে রুটি কিনতে পাঠান। দোকানে যাওয়ার পথে স্থানীয় যুবক জাকারিয়া ও অনিকসহ তিন যুবক তাকে ডেকে পাশের একটি ভবনের পঞ্চম তলায় নিয়ে যায়। সেখানে তাকে বেঁধে ধর্ষণ করা হয়। পরে, বিষয়টি কাউকে জানালে তার বাবা ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। যদিও কিশোরীটি ভয়ে কিছু বলেনি, দুদিন পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে সে তার মাকে বিষয়টি জানায়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আলম চৌধুরী (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট রতন কুমার ঢালি জানান, ভুক্তভোগী মেয়েটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক পরীক্ষার রিপোর্ট পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা যাবে।

Description of image