বিএনপি অফিসে ‘জয় বাংলা’ লেখার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Untitled design - 2026-06-11T113316.335

ভোলার মনপুরায় একটি দোকান ও বিএনপি অফিসের সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার (১০ জুন) বিকেলে গ্রেপ্তার হওয়া শিপনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিপন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াসউদ্দিন পাটোয়ারীর ছেলে। তবে, পরিবারের দাবি, শিপন স্লোগান ও হট্টগোলের সঙ্গে জড়িত ছিল না। তারা ইচ্ছাকৃতভাবে শিপনকে মামলায় অভিযুক্ত করে পুলিশের মাধ্যমে আটক করিয়েছে।
মনপুরা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবী দলীয় নেতার মামলায় আরেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

Description of image