হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

Untitled design - 2026-06-10T161152.977

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ১,০৩৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৯২ জন হামে মারা গেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় ৯৪ জন নিশ্চিত হামে আক্রান্ত শনাক্ত হয়েছেন। একই সময়ে ৯৪৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এবং ১৫ মার্চ থেকে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯,৯২৭ জন এবং সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮২,০২৯ জনে।

Description of image