স্বাস্থ্যমন্ত্রী: ৬ শিশুর মৃত্যুতে আদ-দীন হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক নয়

Untitled design - 2026-06-10T135430.007

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ৬ শিশুর মৃত্যুতে আদ-দীন হাসপাতাল কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক নয়। আজ বুধবার (১০ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ-দীন হাসপাতাল কর্তৃপক্ষ যে জবাব দিয়েছে, তা আমি পড়েছি। তবে এর বেশিরভাগই অস্পষ্ট। তিনি বলেন, বিবৃতিটি নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ২৭ মে ভোররাতে রাজধানীর মগবাজারের আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি হওয়া ছয়টি নবজাতক কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায়। এই ঘটনার পর স্বাস্থ্য বিভাগ একটি উচ্চ পর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

Description of image