ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

jhinaidoho-murder-6a27fc3acdcf8

ঝিনাইদহ উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে টাকার বিবাদ নিয়ে চাচা ও ভাতিজার মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি কামালহাট গ্রামের প্রয়াত ইমান আলীর ছেলে নিয়ামত। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিয়ামত ও তার ভাতিজার মধ্যে টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। ঘটনার দিন এ বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং ভাতিজার লাঠির আঘাতে নিয়ামত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও পথেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে কালিগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে। এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

Description of image