অনার্স স্তর থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর ‘ভিত্তিহীন’

Untitled design (90)

শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন বলেছেন, অনার্স (স্নাতক অনার্স) স্তর থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর ‘ভিত্তিহীন’। আজ মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে একনেক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। চাহিদা অনুযায়ী অনার্সে নতুন বিষয় যুক্ত করার বিষয়েও পর্যালোচনা চলছে। একই সঙ্গে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গৃহীত প্রকল্প নিয়েও একনেক আলোচনা করে।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি ২০২৭ শিক্ষাবর্ষের জন্য নতুন পাঠ্যক্রম সংস্কার এবং কয়েকটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে। এরই মধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে এই বিষয়গুলো বাদ দেওয়ার খবর ছড়িয়ে পড়ে।
এদিকে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেছেন যে, অনার্স (স্নাতক) পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ থাকবে। তবে, এটি সব জায়গায় থাকবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

Description of image