ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে খাদে পড়ে বাস দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩০ জন আহত

Untitled design (46)

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে একটি বাস খাদে পড়ে চারজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বৈশামুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে বৈশামুড়া এলাকায় দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারায়। ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। প্রায় ৩০ জন আহত হয়েছেন।
গুরুতর আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সী আরশ আলী ও শিশু আলিফ, সদর উপজেলার পাইকপাড়ার মৌসুমী দাস এবং নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার। খাতিহাটা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

Description of image