গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৭ ফিলিস্তিনি নিহত

Untitled design (12)

চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও শনিবার গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ছিলেন। শনিবার রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় শিশুসহ আরও ১৫ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজা শহরের একটি বড় তাঁবু শিবিরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রয়টার্স একজন ইসরায়েলি মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, সন্ত্রাসীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

Description of image