৮৬ দিন ধরে ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট

Untitled design (30)

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর একযোগে হামলা চালায়। তারপর থেকে ৮৬ দিন কেটে গেছে। হামলা শুরু হওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইরানে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ জারি করে। যুদ্ধবিরতি সত্ত্বেও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়নি। ইন্টারনেট পরিষেবা পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে যে, দেশটির সাধারণ মানুষ টানা ২,০৪০ ঘণ্টা ধরে কার্যত বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রয়েছে।
নেটব্লকস বলেছে যে, শান্তি আলোচনা সত্ত্বেও ইরানে বৈশ্বিক ইন্টারনেট সংযোগ এখনও ব্যাপকভাবে সীমাবদ্ধ। আন্তর্জাতিক মানবাধিকার ও প্রযুক্তি পর্যবেক্ষণকারী সংস্থাগুলো ইরানে চলমান যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইন্টারনেট নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে।

Description of image