নারায়ণগঞ্জে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

Untitled design (59)

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় জনতার হাতে মনির হোসেন হিরো নামের এক যুবক পিটিয়ে নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে) বিকেলে ফতুল্লার আনন্দবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
শিশুটির মায়ের অভিযোগ, গতকাল বিকেলে স্থানীয় যুবক হিরো ও সোহেল ২০ টাকা দেওয়ার অজুহাতে শিশুটিকে তাদের বাড়ির কাছের একটি মাঠে নিয়ে যায়। সেখানে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। বাড়ি ফেরার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে সে পরিবারকে খবর দেয়। আত্মীয়রা দ্রুত শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন। এরই মধ্যে, গতকাল রাতে শিশুটির পরিবার থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অপর অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে।

Description of image