৭২ ঘণ্টার মধ্যে শিশু রামিসা হত্যা মামলার ডিএনএ রিপোর্ট পেলে ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

Untitled design (60)

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট গঠন করা হবে। আজ শনিবার (২৩ মে) সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ডিএনএ ছাড়া চার্জশিট দেওয়া হলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। এ ধরনের মামলায় ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। তিনি আরও বলেন, রামিসার ডিএনএ রিপোর্ট পেতে ৭২ ঘণ্টার বেশি সময় লাগবে না। ঈদের আগে চার্জশিট দেওয়া হলে ঈদের পর বিচার শুরু হতে পারে। তিনি আরও মন্তব্য করেন, এতে জনগণের প্রত্যাশা পূরণ হবে।
আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলার বিচার করতে আদালত প্রতিশ্রুতিবদ্ধ। এই মামলার বিচার যত দ্রুত সম্ভব শেষ করতে সরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। উল্লেখ্য যে, গত মঙ্গলবার (১৯ মে) পুলিশ পল্লবীর একটি বাড়ি থেকে শিশু রামিসার গলাকাটা লাশ উদ্ধার করে। এই ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। পরে পুলিশ তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই সময়ে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়।

Description of image