তিস্তা ব্যারেজের পাশাপাশি পদ্মা ব্যারেজ নিয়েও কাজ করবে বিএনপি: প্রধানমন্ত্রী

Untitled design (20)

সবার জন্য পানি নিশ্চিত করতে বিএনপি তিস্তা ব্যারেজের পাশাপাশি পদ্মা ব্যারেজ নিয়েও কাজ করবে, বলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (২০ মে) টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে একটি গবেষণা পরীক্ষাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, খাল খননের সঙ্গে ভূমিকম্পের সম্পর্ক রয়েছে। গত ২০ বছরে আমরা ভূগর্ভ থেকে যে পরিমাণ পানি তুলেছি, খাল ও নদী খনন করেছি এবং বর্ষার অতিরিক্ত পানি ছড়িয়ে দিলেও, আগামী ২০ বছরে তা পুনরায় পূর্ণ হবে না। তাই ভূগর্ভস্থ পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। ভূগর্ভস্থ পানি ব্যবহার করা আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। সবার জন্য পানি নিশ্চিত করতে বিএনপি পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজ নিয়েও কাজ করবে।
প্রধানমন্ত্রী বলেন, খাল ও নদী খননের মাধ্যমে ভূমিকম্প মোকাবেলা করতে হবে, কারণ ভূমিকম্প খাল ও নদীর সঙ্গে সম্পর্কিত। তাই আমাদের খাল খনন করতে হবে। দুর্যোগ প্রতিরোধ করা যায় না উল্লেখ করে তিনি বলেন, “আমাদের দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে।”
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে একটি গবেষণা পরীক্ষাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রী একটি পুকুরে মাছ অবমুক্ত করেন এবং বৃক্ষরোপণ করেন। পরিশেষে তিনি সমাবেশে ভাষণ দেন।

Description of image