মাগুড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Untitled design - 2026-05-19T163738.752

মাগুড়া সদর উপজেলার বারুজাক শ্রীকুন্ডি গ্রামে বাড়ির কাছের একটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতরা হলো বাজরুক শ্রীকুন্ডি গ্রামের জামাল হোসেনের ছেলে নাঈম (৬)। অন্যদিকে, একই ঘটনায় মারা গেছে বালিয়াডাঙ্গা গ্রামের লিটন হোসেনের মেয়ে নুসরাত (৭)। তারা পরস্পরের খালা ও ভাগ্নে। আজ মঙ্গলবার (১৯ মে) বিকেলে বাজরুক শ্রীকুন্ডি গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির পানি জমে থাকায় দুই শিশু তাদের বাড়ির কাছের পুকুরে খেলছিল।
সে সময় তারা পুকুরে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার ইমরান উভয়কে মৃত ঘোষণা করেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল-মামনু জানান, বাড়ির কাছের একটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মরদেহগুলো মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ চলছে।

Description of image