নারায়ণগঞ্জে কুপিয়ে যুবককে হত্যা

Untitled design - 2026-05-19T164606.787

নারায়ণগঞ্জ বন্দরে আধিপত্য নিয়ে বিবাদের জেরে জুয়েল (৪৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে আততায়ীরা। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৯ মে) সকালে বন্দর উপজেলার শান্তিনগর এলাকায়। জুয়েল বন্দর উপজেলার শান্তিনগর এলাকার তাজুল ইসলামের ছেলে।
জানা গেছে, গতকাল সোমবার (১৮ মে) রাতে শান্তিনগর উপজেলা পুলিশের এক অভিযানের সময় স্থানীয় কিছু যুবকের সঙ্গে জুয়েলের তর্কাতর্কি হয়। এর জেরে আজ সকালে বিপক্ষ সন্ত্রাসীরা জুয়েলের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। সে সময় তারা জুয়েলকে কুপিয়ে আহত অবস্থায় ফেলে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, আধিপত্য নিয়ে বিবাদের জেরে জুয়েল নামের এক যুবককে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Description of image