দেশজুড়ে ডেঙ্গু সংক্রমণে ২৮ জন হাসপাতালে ভর্তি

Untitled design - 2026-05-18T173620.768

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু সংক্রমণে কোনো মৃত্যু হয়নি এবং একই সময়ে ডেঙ্গু সংক্রমণে দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে ২৮ জন ভর্তি হয়েছেন। আজ সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন কেন্দ্র ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশন) ১১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনজন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ২,৭৯০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই বছর ১৮ই মে পর্যন্ত মোট ২,৯৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৭.৭ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যাননি। এই বছর ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মোট ১,০২,৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মোট এক লক্ষ এক হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১,৭০৫ জনের মৃত্যু হয়েছে, এবং ডেঙ্গুর কারণে মোট ৩ লক্ষ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Description of image