হাম ও উপসর্গজনিত কারণে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু – স্বাস্থ্য অধিদপ্তর

Untitled design (27)

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে ১,১৯২ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে হামে মৃতের সংখ্যা ৬৮-তে পৌঁছেছে। অন্যদিকে, সন্দেহভাজন হামে মৃতের সংখ্যা ৩৫৬-তে পৌঁছেছে।

Description of image