চার সপ্তাহে হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

Untitled design (40)

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যারা টিকা নিয়েছেন তাদের শরীরে এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে চার সপ্তাহ সময় লাগবে। এরপর হামের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আজ সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকা চার বছর পর পর দেওয়ার কথা ছিল, কিন্তু ২০২০ সালের পর এর ধারাবাহিকতা না থাকায় হামের এই অবস্থা হয়েছে। বর্তমান সরকারের কাছে হামের কোনো টিকা ছিল না। অল্প সময়ের মধ্যে টিকা সংগ্রহ করা হয়েছিল। বর্তমানে রোগীর সংখ্যা কমে গেছে।
আজ স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ করে বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন। সকাল ১০টায় বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনের সময় তিনি প্রথমে টিকিট কাউন্টারে যান। সেখানে এক কর্মচারীকে অনুপস্থিত দেখে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন। পরে তিনি ডাক্তারদের হাজিরা খাতা খতিয়ে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

Description of image