বিচ্ছেদ প্রসঙ্গে সাবিকুন নাহার যা বললেন

Untitled design (12)

বিয়ের চার মাস পর আলোচিত ইসলামি বক্তা আবু তাহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহার সারা আলাদা হয়ে গেছেন। গতকাল শনিবার (৯ মে) সাবিকুন নাহার সারা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত রমজানের চাঁদের দিনে তাদের দাম্পত্য সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটে এবং আবু তাহা আদনান তার স্ত্রীকে তালাক দেন। তবে বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল।
এ প্রসঙ্গে তাহার সাবেক স্ত্রী সাবিকুন নাহার বলেন, ‘আমি একটি নতুন সংসার শুরু করার চেষ্টা করেছিলাম। উভয় পরিবারও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছিল। কিন্তু নানা কারণে সেই সম্পর্ক টেকেনি। অবশেষে রমজানের চাঁদের দিনে আমরা আলাদা হয়ে যাই।’ গত বছরের ২ ডিসেম্বর তারা দ্বিতীয় বিয়ের মাধ্যমে নতুন সংসার শুরু করেন। কিন্তু সেই সম্পর্ক মাত্র চার মাস টিকেছিল। এর আগে, পারিবারিক বিবাদের কারণে গত বছরের ২১ অক্টোবর তাদের প্রথম বিচ্ছেদ ঘটে।
দ্বিতীয় বিয়ের পর সম্পর্ক স্বাভাবিক হয়ে যাওয়ার আশা থাকলেও, চাঁদের দিনে নেওয়া কঠিন সিদ্ধান্তের কারণে এই দম্পতি শেষ পর্যন্ত আবারও আলাদা হয়ে যান। আবু তাহা মোহাম্মদ আদনান ২০১৭ সালে ইউটিউবে বক্তৃতা শুরু করে দ্রুত জনপ্রিয়তা লাভ করেন। তার আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে কেয়ামতের লক্ষণ, দাজ্জাল, মুসলিম সমাজের সামাজিক সমস্যা ও প্রতিবন্ধকতা।
দর্শনশাস্ত্রে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার পাশাপাশি তিনি ‘জিন নুরাইন অনলাইন মাদ্রাসা’ পরিচালনা করেন এবং ধর্মীয় বিষয়ে স্বশিক্ষিত। ২০২৩ সালের জুন মাসে, আদনান তার তিন সঙ্গী ও চালকসহ ঢাকা যাওয়ার পথে হঠাৎ নিখোঁজ হয়ে যান। আট দিন পর তিনি রংপুরে তার শ্বশুরবাড়িতে ফিরে আসেন।

Description of image