মানিকছড়িতে মোবাইল বাসে কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা শুরু
খাগড়াছড়ির মানিকছড়িতে বেকার যুবকদের অংশগ্রহণে একটি ‘কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ’ কোর্স উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৩ মে) সকালে খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজা ইরিন উপজেলা পরিষদ মিলনায়তনে দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকছড়ি উপচেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া এবং বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান ও সমবায় কর্মকর্তা সঙ্গীতা ভৌমিক। যব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকাব-২য় পর্যায়’ প্রকল্পের আওতায় একটি সুসজ্জিত বাসে উপজেলার ৪০ জন শিক্ষিত বেকার যুবক কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করবেন। যেখানে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী ২ মাস সময়কাল ধরে ৪টি শিফটে কম্পিউটার শেখার সুযোগ পাচ্ছেন।

