সেপ্টেম্বর 19, 2026

ইরানের ১৪-দফা প্রস্তাব পর্যালোচনা করবেন ট্রাম্প

Untitled design (72)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি শীঘ্রই ইরানের পাঠানো নতুন ১৪-দফা প্রস্তাব পর্যালোচনা করবেন। তবে, তিনি এও ইঙ্গিত দিয়েছেন যে প্রস্তাবটি গ্রহণযোগ্য নাও হতে পারে। গতকাল শনিবার (২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি এই বিবৃতি দেন। ট্রাম্প বলেন, “ইরান আমাদের যে পরিকল্পনা পাঠিয়েছে, তা আমি শীঘ্রই পর্যালোচনা করব। তবে, আমি মনে করি না এটি গ্রহণযোগ্য হবে।”
তিনি আরও বলেন, গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের প্রতি যা করা হয়েছে, তার জন্য তারা এখনও যথেষ্ট মূল্য দেয়নি। এর আগে, ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছিল। এতে যুদ্ধবিরতিসহ বেশ কয়েকটি দাবি অন্তর্ভুক্ত রয়েছে। তবে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে।

Description of image