যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

Untitled design (18)

ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা ও গোলাবর্ষণ শুরু করেছে। এই প্রাণঘাতী হামলাটি আজ বুধবার (২৯ এপ্রিল) ভোরে লেবাননের হানিন শহরে চালানো হয়। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, হানিন শহরে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে।
এর আগে, ইসরায়েলি বাহিনী গতকাল মঙ্গলবার রাতে (২৮ এপ্রিল) নাকোরা শহরেও হামলা চালায়, যেখান থেকে সারারাত ধরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। গতকাল দক্ষিণ লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও জাতীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

Description of image