রাজবাড়ী ও জামালপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

Untitled design (3)

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে শামীম মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালের বৃষ্টির সময় শামীম তার বাড়ির কাছের একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন। সে সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে, রাজবাড়ী জেলায় বজ্রপাতে সুমন আহমেদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

Description of image