এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিলো চাচা

Untitled design (33)

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে তার চাচা নজরুল ইসলাম (৩৩) হাতুড়ি দিয়ে পিটিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) পিরোজপুরের মঠবাড়িয়ায়। গুরুতর আহত বিথি আক্তারকে (১৫) রাতে বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিথি তুশখালী ইউনিয়নের শঙ্খড়িকাঠি গ্রামের মোঃ বাদল হাওলাদারের মেয়ে এবং তুশখালী টোফেল আকন মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। ভুক্তভোগীর স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, একটি তুচ্ছ পারিবারিক বিষয় নিয়ে বিথি আক্তারের সঙ্গে তার চাচা নজরুল ইসলাম এবং মোঃ রাহাতের (১৮) তর্কাতর্কি ও ঝগড়া হয়। বিথি যখন অভিযুক্তদের কাছে বিষয়টি জানতে যায়, তখন তার চাচা নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাকে হাতুড়ি দিয়ে আক্রমণ করেন। এতে তার ডান হাত ভেঙে যায়।
আহত বিথিকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হয় এবং হাড়ের আঘাত গুরুতর হওয়ায় ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সেই রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ বিষয়ে মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, আমরা বিষয়টি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তের পর দোষীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Description of image