নন্দাইলের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Untitled design (20)

ময়মনসিংহের নন্দাইলের একটি পুকুরে ডুবে মর্মান্তিকভাবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউল ডাঙ্গরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো দেউল ডাঙ্গরা গ্রামের সুমন মিয়ার আড়াই বছরের মেয়ে সাইফা আক্তার এবং তুহিন মিয়ার তিন বছরের মেয়ে সুরাইয়া আক্তার।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে শিশু দুটি তাদের বাড়ির কাছের একটি পুকুরের পাড়ে খেলছিল। খেলার এক পর্যায়ে পরিবারের অলক্ষ্যে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে নন্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক উভয় শিশুকে মৃত ঘোষণা করেন। একই সাথে, দুই শিশুর মর্মান্তিক মৃত্যু পুরো এলাকা জুড়ে শোকের ছায়া ফেলেছে। দেউল ডাংরা গ্রামের আকাশ ও বাতাস স্বজনদের কান্নায় ভারাক্রান্ত হয়ে উঠেছে।

Description of image