জামালপুর: অবৈধভাবে ডিজেল মজুত করায় যুবকের ৭ দিনের কারাদণ্ড

Untitled design (13)

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুত করার দায়ে একটি ভ্রাম্যমাণ আদালত মো. সাব্বির (২১) নামে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন আজ বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার কাথার বিল ফিলিং স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাব্বির অনুমতি ছাড়াই প্রায় ১২০ লিটার ডিজেল সংগ্রহ করে মজুত করার জন্য নিয়ে যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড দেয়।
এ প্রসঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, অবৈধভাবে ডিজেল মজুত করার দায়ে সাব্বিরকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে এবং তা অতিরিক্ত দামে বিক্রি করে বাজারে কৃত্রিম সংকট তৈরির প্রবণতা রোধ করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Description of image