জামালপুর জেলে আওয়ামী লীগ নেতার মৃত্যু

Untitled design (11)

জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কৃষিবিদ জিয়াউল হক জিয়া কারাগারে মারা গেছেন। আজ বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জামালপুর জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
কারা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরের খাবার খাওয়ার পর জিয়াউল হক জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে ময়মনসিংহ মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (এসি) দায়ের করা একটি মামলায় গত ১৫ জানুয়ারি জিয়াউল হক জিয়া গ্রেপ্তার হন এবং জামালপুর জেলা কারাগারে ছিলেন। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। জেল সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শফিউল আলম জানান, দুপুরের খাবারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Description of image