গাজায় ইসরায়েলি আগ্রাসনে আরও ৩ ফিলিস্তিনি নিহত

Untitled design (20)

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘যুদ্ধবিরতি’ চুক্তি সত্ত্বেও ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি স্কুলের বাইরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দেইর আল-বালাহ-তে একটি স্কুলের সামনে ইসরায়েলি বাহিনী একদল বেসামরিক নাগরিকের ওপর অতর্কিত হামলা চালায়। একদিকে যখন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা হামাস নেতাদের সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছেন, তখন ইসরায়েল এই রক্তক্ষয়ী হামলা চালাল।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৭৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অব্যাহত রক্তপাত শান্তি আলোচনার ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।

Description of image