পাকিস্তানে শান্তি আলোচনার মধ্যেই মায়ামিতে ইউএফসি উপভোগ করতে গেলেন ট্রাম্প-রুবিও

Untitled design (12)

পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা চলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেল এক ভিন্ন দৃশ্যে। একদিকে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে প্রেসিডেন্ট ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মায়ামিতে একটি ইউএফসি ফাইট উপভোগ করতে গিয়েছিলেন। আজ রবিবার (১২ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ফাইট এরিনায় প্রবেশ করার পরপরই রুবিওকে ট্রাম্পের কানে কানে কিছু বলতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এর দৃশ্য দেখা গেছে।
এর আগে গতকাল শনিবার (১১ এপ্রিল) মায়ামির উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত আলাপে পাকিস্তানে চলমান আলোচনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হোক বা না হোক, তাতে তাঁর ‘খুব বেশি কিছু যায় আসে না’।

Description of image