বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার

Untitled_design_26_1200x630

বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছে, বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জয়শঙ্কর বলেন, “আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি।” ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে, আমরা আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলি নিয়েও মতবিনিময় করেছি। আমরা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছি।
আজ বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দিল্লি সফর করেছেন।

Description of image