ফের সোনার দাম বাড়ল

Untitled_design_1200x630

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার সংগঠনটি ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ৬,৫৯০ টাকা বাড়িয়ে ২,৫২,৪০৯ টাকা নির্ধারণ করেছে। বাজুস আজ বুধবার (৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে অ্যাসিড গোল্ডের (খাঁটি সোনা) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম হবে ২,৫২,৪০৯ টাকা। ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২,৪০,৯২০ টাকা, ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২,৬৫,১১১ টাকা এবং ঐতিহ্যবাহী সোনার প্রতি ভরি দাম ১,৬৮,১৯৫ টাকা।

Description of image