আজ ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Untitled_design_12_1200x630

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণ করতে আজ মঙ্গলবার (৭ এপ্রিল), ভারতের উদ্দেশে রওনা হচ্ছেন। পথিমধ্যে তিনি নয়াদিল্লিতে যাত্রাবিরতি করবেন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
জানা গেছে, এই বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের ওপর জোর দেওয়া হবে। আশা করা হচ্ছে, এই সফর ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলোকে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে উন্নীত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করবে।
উল্লেখ্য যে, মরিশাস সম্মেলন ও ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

Description of image