দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ কত, জানালেন অর্থমন্ত্রী
দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকায়। ১৩তম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে আজ সোমবার (৬ এপ্রিল), এই তথ্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কুমিল্লা-৪ আসনের সাংসদ মো. আবুল হাসনাত ওরফে হাসনাত আবদুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী দেশের শীর্ষ ২০টি খেলাপি প্রতিষ্ঠানের তালিকাও পেশ করেন। আজ প্রশ্নোত্তর পর্ব পেশ করা হয়। অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, শীর্ষ ২০টি খেলাপি প্রতিষ্ঠানের তালিকার শীর্ষে রয়েছে এস. আলম গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এছাড়া তালিকায় বেক্সিমকোসহ দেশের বেশ কয়েকটি বড় শিল্পগোষ্ঠীও রয়েছে।
খেলাপি শীর্ষ ২০টি প্রতিষ্ঠান হলো: ১. এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, ২. এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, ৩. সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ৪. এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, ৫. সোনালী ট্রেডার্স, ৬. বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), ৭. গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, ৮. চেমন ইস্পাত লিমিটেড, ৯. এস. আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ১০. ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ১১. কেয়া কসমেটিকস লিমিটেড, ১২. দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, ১৩. পাওয়ারপ্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, ১৪. পাওয়ারপ্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, ১৫. প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, ১৬. কর্ণফুলী ফুডস (প্রাইভেট) লিমিটেড, ১৭. মুরাদ এন্টারপ্রাইজেস, ১৮. সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড, ১৯. বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এবং ২০. রংধনু বিল্ডার্স (প্রাইভেট) লিমিটেড।
অর্থমন্ত্রী বলেছেন যে, খেলাপি ঋণ আদায়ে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

