দেশজুড়ে ডেঙ্গুতে ৩০ জন হাসপাতালে ভর্তি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। একই সঙ্গে, দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আজ রবিবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য জরুরি অপারেশন কেন্দ্র ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৪ জন বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে), চারজন চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে), দুজন ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে), তিনজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, তিনজন খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে), দুজন রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) এবং একজন সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ১,৮৩৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছরের ৫ই এপ্রিল পর্যন্ত মোট ১,৯৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬২.১ শতাংশ পুরুষ এবং ৩৭.৯ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যাননি। চলতি বছর ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মোট ১,২২,৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মোট ১,১১,২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১,৭০৫ জনের মৃত্যু হয়েছে এবং মোট ৩,২১,১৭৯ জন ডেঙ্গুর কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।

