যুদ্ধ শেষ করতে চীন ও পাকিস্তানের ৫-দফা ঘোষণা

Untitled_design_2_1200x630

চীন ও পাকিস্তান শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য একটি যৌথ ৫-দফা উদ্যোগ ঘোষণা করেছে। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।
৫ দফাগুলো হলো:
১. বেসামরিক নাগরিক এবং যেকোনো অসামরিক স্থাপনা বা লক্ষ্যবস্তুর ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
২. সংঘাত নিরসনে সব ধরনের শত্রুতা বা যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে এবং এটি নিশ্চিত করতে হবে যে এই সংঘাত যেন কোনো নতুন অঞ্চলে ছড়িয়ে না পড়ে।
৩. ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করতে হবে। এই আলোচনা প্রক্রিয়া সফল করতে উভয় দেশ সংশ্লিষ্ট সকল পক্ষকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।
৪. আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. জাতিসংঘের সনদ অনুযায়ী একটি ব্যাপক ও দীর্ঘমেয়াদী শান্তি কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।

Description of image