ক্রিমিয়ায় ২৯ জন আরোহীসহ রুশ বিমান বিধ্বস্ত

Untitled_design_3_1200x630

রাশিয়ার ক্রিমিয়ায় একটি এএন-২৬ মডেলের সামরিক বিমান পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ছয়জন ক্রু সদস্যসহ বিমানে থাকা ২৯ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। তাস নিউজের তথ্যমতে, গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় ভোর ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যম তাসকে জানিয়েছেন, বিমানটি ২৯ জন আরোহীসহ একটি নিয়মিত প্রশিক্ষণ মহড়ায় ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, বিমানটি ক্রিমিয়ার কাছে একটি পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করে, রুশ সামরিক বিমানটি কি ইউক্রেনের কোনো হামলার শিকার হয়েছিল? যদিও রুশ সামরিক বাহিনী এই জল্পনা উড়িয়ে দিয়েছে। রাশিয়া দাবি করেছে যে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে, ব্ল্যাক বক্স উদ্ধার না হওয়া পর্যন্ত সেনাবাহিনী দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু বলতে পারছে না।
সোভিয়েত আমলের এই বিমানটি মূলত এক স্থান থেকে অন্য স্থানে সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এই বিমানটি স্বল্প থেকে মাঝারি দূরত্বে সামরিক সরঞ্জাম এবং অল্প সংখ্যক যাত্রী বহন করতে সক্ষম। এই এএন-২৬ মডেলের বিমানটি এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২০ সালে, এটি ইউক্রেনের খারকিভে বিধ্বস্ত হয়ে ২৮ জন নিহত হন। সেই দুর্ঘটনায় তাঁরা সবাই মারা যান। ২০২২ সালে আরও একটি বিমান বিধ্বস্ত হয়েছিল।

Description of image