দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে – ডোনাল্ড ট্রাম্প

Untitled_design_1_1200x630

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, “আমি এখন হরমুজ প্রণালী দখলের কথা ভাবছি না। ফ্রান্সের সেখানে পুঁতে রাখা মাইন নিয়ে ভাবা উচিত; যুক্তরাষ্ট্রের নয়। ইরানে ক্ষমতার পরিবর্তনই আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের একমাত্র লক্ষ্য হলো, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না পারে। আমরা সেই লক্ষ্য অর্জন করেছি।”
ট্রাম্প আরও বলেন, “আমরা আমাদের লক্ষ্য অনুযায়ী কাজ করছি এবং আশা করি এই যুদ্ধ খুব দ্রুত শেষ হবে।”

Description of image